০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কালিকাপুরে দুর্ধর্ষ ডাকাতি ও সন্ত্রাসী হামলা এবং ৯৯৯ কল  

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর আখন্দ বাড়িতে  এক দুর্ধর্ষ ডাকাতি এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে ।  গত ২৯ শে  অক্টোবর  রোজ বৃহস্পতিবার  রাত তিন ঘটিকায়  কালিকাপুর পশ্চিমপাড়া মোসলেহ উদ্দিন মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে।  জানা যায় মোসলেহ উদ্দীনের ছেলে  রিপন ডাকাতের উপস্হিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রিপল লাইনে ফোন করে পুলিশকে অবগত করে,  তৎক্ষণাত  এএসআই সিরাজুল ইসলাম  তার সঙ্গীয় ফোর্স নিয়ে  ৩০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয়।  এই বিষয়ে এএসআই সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমরা ভাঙচুরের আলামত দেখেছি।  ঘটনাটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটতে পারে।
  পরবর্তীতে  মোসলেহ উদ্দিন গতকাল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ বুড়িচং থানায় দায়ের করেন।  অভিযোগে উল্লেখ করেন  আমার বাড়িতে রাত  ৩ ঘটিকায় একদল ডাকাত প্রবেশ করে বাড়ির গেট ভাঙচুর করে  এবং বিল্ডিং এর কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে  নগদ ৮০ হাজার টাকা সহ বাদীর স্ত্রীকে  এবং তার সন্তান রিপনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের আলোকে বিবাদী হলেন ১। হুমায়ন কবির মানিক(৫৫), পিতা বাবরু মিয়া,২। ফজলে রাব্বি(১৯) পিতা মোজাম্মেল হক, ৩।মোজাম্মেল হক(৫০)  পিতা ঐ, ৪।শাহাজান মিয়া(৪৬),পিতা: বাবরু মিয়াসহ  অজ্ঞাত ৩/৪ জন। এ ব্যাপারে  বুড়িচং থানার ওসি মারুফ হোসেন  জানান  অভিযোগের আলোকে তদন্ত চলছে।  অন্যদিকে এসআই মিঠুন জানান আমি বাদীর বাড়িতে গিয়েছিলাম।আরো তদন্তে  সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগ :
জনপ্রিয়

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প

কালিকাপুরে দুর্ধর্ষ ডাকাতি ও সন্ত্রাসী হামলা এবং ৯৯৯ কল  

প্রকাশিত : ০৮:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২