০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চকরিয়ায় ব্যাটারী চালিত রিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুর তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়ার চালক জাকের হোসেন (৫৫) কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, কাকারার বাসিন্দা চালক জাকের হোসেন তিন দিন আগে দেড় লক্ষ টাকা দিয়ে একটি নুতন অটোরিকশা ক্রয় করেন।
রবিবার দুপুরে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দুই যুবক অটো রিকশা ভাড়া করে মাইজঘোনা এলাকায় নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ান । এসময় তাদের হাতে থাকা তিন প্যাকেট বিরাণীর একটি প্যাকেট তাকে খাইতে দেন। খাওয়ার পরপরই জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়েন। তাকে রাস্তার পাশে ফেলে পরক্ষণেই ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে সটকে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প

চকরিয়ায় ব্যাটারী চালিত রিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২