০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে কিস্তির টাকায় গড়া স্বপ্নের মুদি দোকানটি আগুনে পুড়ে ছাই 

কুমিল্লা  জেলার বুড়িচং উপজেলাধীন ৩ নং বুড়িচং সদর ইউনিয়নের  জগৎপুর গ্রামের  মৃত সেকান্দর আলীর ছেলে  হত দরিদ্র আব্দুল রশিদ মোল্লা।  তার নিজের নামেই “আব্দুর রশিদ মোল্লা  ভ্যারাইটিজ স্টোর” , একই গ্রামের গফুর ডাক্তারের বাড়ির সামনে অবস্থিত ।  বিশেষ সূত্রে জানা যায়,  আনুমানিক রাত ১২ টায়  সময়  আকস্মিকভাবে দোকানে আগুন লেগে  দোকানের মালামাল নিমিষেই পুঁড়ে ছাই হয়ে যায়। আব্দুর রশিদ তখন   আড়াইশো গজ দূরে তার নিজ বাড়িতে ছিলেন। দোকানের আশেপাশের লোকজন আগুন বলে চিৎকার করলে হতভাগা আব্দুর রশিদ তখন ঘুম থেকে উঠে বসেন। তারপর ধীরে ধীরে দোকানের কাছে এসে দেখেন  বিপদজনক অগ্নিশিখা জ্বলছে তার নিজের দোকানেই।  শুরু হয় তার বুকফাটা কান্না। তার এই কান্না আর আহাজারিতে আশেপাশের লোকজন আবেগে আপ্লূত। দোকান মালিকের তথ্যমতে জানা যায়, তার দোকানে প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল ছিল।  তদন্ত করে দেখা যায় তার ১৬ লক্ষ টাকার মধ্যে নয় লক্ষ টাকা বিভিন্ন  এনজিও থেকে বিভিন্ন কিস্তিতে তোলা টাকা। তার মধ্যে সাজেদা ফাউন্ডেশন থেকে ৩ লাখ,প্রত্যাশা ১ লাখ,দিশা এনজিও ১ লাখ,আম্বালা ফাউন্ডেশন থেক ৩ লাখ। হত দরিদ্র আব্দুর রশিদের চার মেয়ে দুই ছেলেৱ জনক।  সংসারের  অসচ্ছলতা ও টানা পোড়নের  ঘাটতি মেটাতে বিভিন্ন এনজিও থেকে ধারদেনা করে স্বপ্নের দোকানটি পরিপূর্ণ মালামালে সাজিয়ে  গড়ে তোলেন।কিন্তু বিপদযে এমন এক ভয়ানক হায়না বলেকয়ে আসেনা,এই অগ্নিকান্ডে দোকানী আব্দুর রশিদ শোকে আত্মহারা পাগলপ্রায়।এমতাবস্থায় অসহায় আব্দুর রশিদ এমপি, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা  নির্বাহী অফিসারের নিকট সাহায্য সহযোগিতা কামনা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প

বুড়িচংয়ে কিস্তির টাকায় গড়া স্বপ্নের মুদি দোকানটি আগুনে পুড়ে ছাই 

প্রকাশিত : ০৭:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২