০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যুবকদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে 

 প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার  সারাদেশের মতো মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক, যুব পুরষ্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) “তানিয়া সুলতানা”র সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা “জসিম উদ্দিন মাসুদ” এর সঞ্চালনায় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক “মীর নাহিদ আহসান”। ডিসি নাহিদ বক্তব্যে বলেন “যে কোন দেশের যুবসমাজ সে দেশের সবচেয়ে বড় শক্তি। যুব-সমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। যুবসমাজের মধ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ও চর্চার সম্প্রসারন করতে হবে যেন অশিক্ষা, অপশিক্ষা, কুসংস্কার ও ভ্রান্ত ধারনায় বিপথগামী হওয়া থেকে তারা রক্ষা পায়।
এজন্য তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে, উৎসাহী করতে হবে জ্ঞান চর্চায়”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। যুব প্রতিনিধি টি এম আলমগীর, যুব সংগঠকের নির্বাহী পরিচালক মুন্না দেব রায়”। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, যুব পুরষ্কার ও সনদপত্র বিতরন করেন অতিথিবৃন্দ। 
ট্যাগ :
জনপ্রিয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

যুবকদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে 

প্রকাশিত : ০৬:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২