ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ গত ৩১ অক্টোবর ২০২২ ইং রাজধানী হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট এলাকা হতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি, প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশীদের Identity হ্যাক করে ভুয়া Paypal অ্যাকাউন্ট খুলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারস্পরিক যোগসাজসে ভুয়া লিংক ব্যবহার করে বিদেশীদের তথ্য চুরি করে Paypal একাউন্ট খুলে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে । তারা Paypal অ্যাকাউন্ট হতে ডলারকে টাকায় রুপান্তর করতে নগদ, বিকাশ ও বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট ও অ্যাপস্ ব্যবহার করে টাকায় রুপান্তর করে ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,মোঃ ফয়সাল শেখ (৩০) ও রাজ মোহাম্মদ শেখ (৩১)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯২ লক্ষ টাকা,৫৯ টি মোবাইল ফোন,১ টি পকেট রাউটার ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয় । ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম জহিরুল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় ১ টি মামলা রুজু করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স ঢাকা মেট্রোপলিটন পুলিশ,ঢাকা।






















