“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুবদিবস-২০২২ উপলক্ষে কুমিল্লা বুড়িচং উপজেলায় আলোচনা সভা বর্ণাঢ্য র্যালী, , প্রশিক্ষণপ্রাপ্ত যুব ওযুবনারীদের মধ্যে সনদপত্র এবং ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বুড়িচং উপজেলা পরিষদমিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেনউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।
আরও উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার।, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মজিবুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবনারীদের মধ্যে সনদপত্র এবং ২০ জন যুবদের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজারটাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব ও যুবনারীরা উপস্থিত
ছিলেন।






















