বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল থেকে কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে বিকেল পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা সমিতির সম্মানিত সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এমএ মতিনের সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া, জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ও বুড়িচং উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ও বুড়িচংয়ের সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মীম হসপিটালের এমডি খাইরুন নেসা মুক্তা, কুমিল্লা মেডিকেল সেন্টারের ডাক্তার মাহমুদা ইসলাম, মুন হসপিটালের ডাক্তার তানভীর হোসেন, সিটি ব্যাংক এর ম্যানেজার নুরুল আলম ছোটন, কুমিল্লা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার ডলি, সমিতির সাংস্কৃতিক সম্পাদক গোলাম জাকারিয়া, সিনিয়র সদস্য শামসুল হক ভূইয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, ইশকুল রহমান পলাশ, প্রকৌশলী শাহাদাৎ হোসেন, এডভোকেট মো. সোহাগ, সমিতির সদস্য নঈমুল আলম রাসেল, সাইফুল ইসলাম বাবু,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ। এসময় সমিতির সভাপতি এমএ মতিন বলেন, এটি ছিল বুড়িচং উপজেলা সমিতি ঢাকার দ্বিতীয় স্বাস্থ্যসেবা প্রকল্প যা আজ সুুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কর্মসূচীর মাধ্যমে বুড়িচং সদর ইউনিয়নের শত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। ইউএনও ও এসি ল্যান্ড মহোদয় এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বুড়িচং উপজেলা সমিতি কে যে কোনো সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন |




















