০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আব্দুর রউফকে নতুন ভ্যান উপহার দিলো সাতক্ষীরার ডিসি

ভ্যান হারানো আব্দুর রউফ গাজীকে নতুন ভ্যান উপহার দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। রোববার (৬ নভেম্বর) দুপুরে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্যানটি হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে সাতক্ষীরার কদমতলা বাজার থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ভ্যানটির। এরপরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন ভ্যান চালক রউফ গাজী।  সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির বোরবার দুপুরে আব্দুর রউফকে ভ্যান উপহার দেন।

নতুন ভ্যান পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন দরিদ্র আব্দুর রউফ। তিনি জানান, দুটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যান কিনেছিলাম। কিন্তু সেটা চুরি হয়ে যায়। এখন নতুন ভ্যান উপহার পেয়ে আমি অনেক খুশি। ভ্যান হারানোর পর থেকে দিনে একবার খেতে পেরেছি। এ কয়দিন কোনো রোজগার করতে পারেনি এজন্য আমি আমার স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েটা কোনোরকমে বেঁচে ছিলাম। ডিসি সাহেবের পক্ষ থেকে নতুন ভ্যান উপহার পেয়েছি আবার রোজগার করতে পারব। যদি ভ্যানের ব্যবস্থা না হত তাহলে না খেয়ে মরতে হত। তাছাড়া কিস্তির টাকা দেওয়া সম্ভব হত না। এখন রোজগার করে কিস্তির টাকা পরিশোধ করতে পারব।

ডিসি মোহাম্মদ হুমায়ন কবির জানান, ভ্যান হারিয়ে কান্নাকাটি করছে আব্দুর রউফ এমন সংবাদ সামনে আসে। গত বুধবার তাকে অফিসে আসতে বলা হয়। এরপর আজ দুপুরে তাকে নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আব্দুর রউফ গাজী সাতক্ষীরা সদরের তুজলপুর এলাকার ভাড়াটিয়া। অভাব অনটনের মধ্যে চার মেয়েকে বিয়ে দিয়ে এখন স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করেন।

ট্যাগ :
জনপ্রিয়

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

আব্দুর রউফকে নতুন ভ্যান উপহার দিলো সাতক্ষীরার ডিসি

প্রকাশিত : ০৮:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২