১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সাফজয়ী নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধান অতিথি হিসেবে তিনি এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অধিনায়ক সাবিনা খাতুন।

এ সময় সাফজয়ী ২৩ জন ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী সাফজয়ী নারী ফুটবলারদের আরও সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।

গত ১৯ সেপ্টেম্বর সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের বিপক্ষে ২৩ গোল করে। ফাইনালে একটি মাত্র গোল হজম করতে হয় রানার্সআপ নেপালের বিপক্ষে। সাফজয়ী তারকারা দেশে ফিরলে দেশের মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা দেয়।

বিজনেস বাংলাদেশ / হাবিব

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সাফজয়ী নারী ফুটবলারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

প্রকাশিত : ১১:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২