০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দিল্লিতেই মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমেও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রাখলো দিল্লি ক্যাপিটালস। আগের মৌসুম থেকে পরবর্তী মৌসুমের রিটেইন করা ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজকে রাখা হয়েছে বলে জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ২৩ ডিসেম্বর আইপিএলের পরবর্তী মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) ছিলো দলগুলোর খেলোয়াড় ধরে রাখা বা ছাড়ার তালিকা দেওয়ার শেষ দিন।

আইপিএলের সবগুলো ফ্র্যাঞ্চাইজি গতকাল তাদের রিটেইন করা খেলোয়ারদের তালিকা প্রকাশ করেছে। টাইগার পেসারের সঙ্গে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে অধিনায়ক ঋষভ পান্ত, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টজে, কুলদ্বীপ যাদব, মিচেল মার্শদের মতো তারকাদের।

এদিকে, তাদের ছেড়ে দেওয়া খেলোয়াড় তালিকায় রয়েছেন শার্দুল ঠাকুর, মানদ্বীপ সিং, টিম সেইফার্টদের মতো তারকাদের।
আইপিএলে গত মৌসুমে ২ কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির জার্সি গায়ে ৮ ম্যাচে ৭.৬২ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। টাইগার পেসারের সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানে ৩ উইকেট।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দিল্লিতেই মুস্তাফিজ

প্রকাশিত : ০১:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২