০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিলেন গৃহবধূ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিয়েছেন মনিষা মেহজাবিন নামের এক গৃহবধূ। রবিবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সাইবা আক্তারের তত্ত্বাবধানে মনিষা তিন সন্তানের জন্ম দেন। তাদের পরিবারে ১০ বছর বয়সী আরও এক পুত্রসন্তান রয়েছে।
মনিষা সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী। নাসিরউদ্দিন পেশায় একজন বেসরকারি চাকরিজীবী।
মনিষার চিকিৎসক সাইবা আক্তার জানান, রবিবার রাত ১০টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন মনিষা মেহজাবিন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। তারা এখনো হাসপাতালেই চিকিৎসাধীন।
তিনি আরও জানান, এ দম্পতি আগে থেকেই গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি জানতেন। আল্ট্রাসনোগ্রাফিতে এটি ধরা পড়ে। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় তারা অনেক খুশি।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আইআইইউসি’র ছাত্রী নিহত, মহাসড়ক-রেলপথ অবরোধ

নারায়ণগঞ্জে একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিলেন গৃহবধূ

প্রকাশিত : ০৫:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২