০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সাবেক এমপি এম.এ আউয়ালের মামলা প্রত্যাহার দাবি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, আগামী জাতয়ি নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র মোকাবিলায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ইসলামী শক্তির ঐক্যের কোনো বিকল্প নাই।

রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষের যড়যন্ত্রের শিকার ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি এম. এ আউয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ইসলামী শক্তিকে সংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এম. এ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সভায় প্রধান বক্তা দলের প্রেসিডিয়াম সদস্য মো. ওমর ফারুক বলেন, দূর্নীতিবাজ, ব্যাংক লুটেরা, মুনাফাখোর অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়ায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতিতে জনগণের মাঝে হাহাকার শুরু হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয়, দেশপ্রেমিক জনতা দলের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন খান, জাতীয় গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী ও বাংলাদেশ গণ কাফেলার সভাপতি হাকীম গোলাম মোস্তফা।

সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কাজী মাসুদ আহম্মেদ বলেন, দেশের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তির দোসরদের কোনো যড়যন্ত্র আমরা সফল হতে দেব না। যেকোনো মূল্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকেই আবার ক্ষমতায় আনতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ, জগদীশ কর্মকার, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর ও প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খান। আলোচনা শেষে সদ্য কারামুক্ত দলের চেয়ারম্যাান সাবেক এম পি এম. এ আউয়াল এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

সাবেক এমপি এম.এ আউয়ালের মামলা প্রত্যাহার দাবি

প্রকাশিত : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২