০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাবেন সোমবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন সোমবার। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইস বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ওই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাবেন সোমবার

প্রকাশিত : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮