এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও শিক্ষার মান বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার সচিবালয়ে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পাসের হার কমলেও শিক্ষার মান বেড়েছে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরিবর্তন আসায় আগের মতো খাতা না দেখে নম্বর দেওয়া বন্ধ হয়েছে।
তিনি বলেন, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এ বছর বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন। পাশাপাশি সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ১.৮১ শতাংশ।
সার্বিক মূল্যায়নে সন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, ছোটখাট ত্রুটি বিচ্যুতিগুলো পর্যালোচনা করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।













