শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার থেকেই হাজার হাজার তাবলীগ মুসুল্লি ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসল্লীর দল মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন। হাজারো মুসুল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান প্রায় পূর্ণ হয়ে গেছে। বাস, ট্রাক, ট্রেন পায়ে হেঁটে টুপী-পাঞ্জাবি পরিহিত মুসল্লীরা টঙ্গীর ইজতেমা ময়দানে আসছেন। ময়দানে আসা মুসুল্লিদের জমিয়ে রাখতে আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হবে আ’ম বয়ান। শীত উপেক্ষা করে বুধবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরা ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নিচ্ছেন। বুধবার সন্ধ্যার আগেই প্রায় পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। রাজধানীর উপকণ্ঠ ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে তুরাগ নদীর তীরে প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি মুসুল্লিতে পূর্ণ বিশ্ব ইজতেমা ময়দান। ১৩ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা করোনার কারণে বিশ্ব ইজতেমা দুবছর বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার থেকে প্রথম পর্বের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে। ৪ দিন বিরতি দিয়ে ২০, ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন আলেমওলেমা গ্রুপের যোবায়ের পন্থি অনুসারীরা। দ্বিতীয় পর্বের নেতৃত্বে থাকছেন আদি তাবলীগ জামাতের নয়া দিল্লির মুরুব্বি মাওলানা সাদ পন্থী গ্রুপের অনুসারী মুসুল্লিগণ। বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশি-বিদেশি মুসুল্লিরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। আগামীকাল থেকে মূল পর্ব শুরু হলেও আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হবে আম বয়ান। ইজতেমা ময়দান প্রায় দুই মাস ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাবলীগ অনুসারী মুসুল্লিরা ইজতেমা মাঠের প্রস্তুতি প্রায় সব কাজ শেষ করেন। প্রায় ১ বর্গ কিলোমিটারের বিশাল মাঠটিকে বাঁশের খুঁটির উপর চটের ছাউনির প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মুসুল্লিদের বয়ান শোনার জন্য লাগানো হয়েছে বিশেষ ছাতা মাইক। বয়ান ও দোয়া মঞ্চ ছাড়া নামাজের মিম্বরও তৈরি করা হয়েছে আলাদাভাবে। দেশীয় তাবলীগের মুসুল্লিদের জন্য জেলাওয়ারী আলাদা আলাদা স্থান (খিত্তা) ভাগ করা হয়েছে। টুপী-পাঞ্জাবি পড়া মুসুল্লীরা বাস-ট্রাক, নৌকা, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে এখনো মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসছেন।











