০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রকাশ্য জনসভায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি!

প্রকাশ্য জনসভায় হামলা চালানো হল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। রবিবার বিকেলের দিকে একটি রাজনৈতিক কর্মসূচী চলার সময় হামলা চালানো হয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের উপরে। উক্ত ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান পাঞ্জাবের নরোয়াল শহরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনসভা শেষ করে এমপিএ রানা মেনান-এর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মন্ত্রী ইকবাল। সেই সময় হামলা চালায় এক যুবক। দুটি গুলি করা হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে। দুটি গুলিই মন্ত্রীর হাতে লাগে।

বন্দুকবাজ যুবককে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের নাম আবিদ হুসেন। ২১ বছর বয়সী ওই যুবককে অজ্ঞাত এক জায়গায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে।

এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বিপদ মুক্ত বলে জানিয়েছেন পাকিস্তান পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী তাল্লাল।

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ্য জনসভায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি!

প্রকাশিত : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮