০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সাকিব-ইফতিখারের তাণ্ডবে বরিশালের ২৩৮ রানের পাহাড়

এই না হলে টি-টোয়েন্টি ম্যাচ! সাকিব আল হাসান আর ইফতিখার আহমেদ মিলে রীতিমত টর্নেডো তুললেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুজন মিলে গড়লেন ১৯২ রানের অবিশ্বাস্য এক জুটি।

ইফতিখার সেঞ্চুরি করলেন মাত্র ৪৫ বলে। সাকিবও কম যাননি। ৪৩ বলে ৮৯ রানের এক দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই যুগলের ব্যাটে চড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল।

এটি যৌথভাবে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বাধিক দলগত সংগ্রহ রংপুর রাইডার্সের। ২০১৯ সালে জহুর আহমেদেই চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ করেছিল দলটি। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও ২৩৮ (৪ উইকেটে ) রান আছে। সেটাও ২০১৯ সালের বিপিএলে, কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে।

আজ (বৃহস্পতিবার) টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ফরচুন বরিশাল। সেখান থেকে অবিশ্বাস্য জুটি সাকিব-ইফতিখারের। ৮৬ বলে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

ইফতিখারের ৪৫ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ৯টি ছক্কার মার। ৪৩ বলে ৮৯ রান করতে সাকিব ৯টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৬টি ছক্কা।

তবে এমন রানবন্যার ইনিংসেও ভালো বোলিং করেছেন রংপুরের পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। হারিস রউফ ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

সাকিব-ইফতিখারের তাণ্ডবে বরিশালের ২৩৮ রানের পাহাড়

প্রকাশিত : ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩