০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

এবার আ.লীগ প্রার্থী জাহাঙ্গীরের আপিল

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টে তিন মাসের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সরকার সমর্থিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আবেদন করেছেন চেম্বার জজ আদালতে।

মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে আবেদন করেছেন অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদন ফাইল করেছি, আগামীকাল শুনানিও হতে পারে। তবে আবেদনের ওপর কোন নম্বর পড়েনি।

অ্যাডভোকেট এসএম শফিকুল ইসলাম জানান, মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম দুটি বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন। প্রথমত রিটের পক্ষভুক্ত হওয়ার জন্য এবং অপরটি হাইকোর্ট থেকে গাজীপুর সিটির নির্বাচন স্থগিত করে দেয়া আদেশও প্রত্যাহার (স্থগিত) চেয়েছেন তিনি।

এর আগে সোমবার দুপুর বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্টে এসে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন আমিও আপিল করবো।

জাহাঙ্গীর আলম জানান, তিনি নিজেও চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন চান। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের গণমাধ্যম সমন্বয়কারী মোহাম্মদ আলম আজ সকালে আপিল করা হতে পারে বলে সিদ্ধান্তের কথা জানান।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আবেদন দায়ের করেন।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর খাস কামরায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার অনুমতি পান বিএনপির প্রার্থীর পক্ষে। পরে বিকেলে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত কজলিস্টের শীর্ষে (টপ লিস্টে) থাকবে বলে জানান আইনজীবীরা।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবার আ.লীগ প্রার্থী জাহাঙ্গীরের আপিল

প্রকাশিত : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮