১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: খোকন

আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রমজান আসার সঙ্গে সঙ্গে এক শ্রেণির ব্যবসায়ীর প্রবণতা আছে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি করে। এ সমস্ত অপতৎপরতা বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে গ্যাসের সমস্যার কারণে সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে বলে আশঙ্কা জানালে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।

বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, টিকে গ্রুপের সংশ্লিষ্টরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: খোকন

প্রকাশিত : ০২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮