প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন গান ‘পাষাণ মেয়ে’। আর এই গানটিতে মডেল হয়েছেন সাফা ও বাদশা। ইনফ্লুয়েন্সার হিসেবে একসঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন সাফা খান ও বাদশা স্টাইল। এর আগে গগন সাকিবের ইতিহাস গানে মডেল হয়েছিলেন বাদশা স্টাইল ও সাফা খান। গল্পপ্রধান ভিডিওটি পরিচালনা করেছেন ফিল্ম্যানিয়াক টীম। এবারের গানটির কথা রণক ইকরামের। সুর করেছেন গগন সাকিব। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। এই গান প্রসঙ্গে গগন সাকিব জানান, ‘কথাগুলো বিরহী হলেও একটু অন্যরকম। আশা করছি শ্রোতারা ভালোবাসবেন।’ অন্য দিকে একই প্রতিষ্ঠানের ব্যানারে একাধিক গানে বাদশা স্টাইল ও সাফা খান জুটিকে দেখা যাবে বলে জানা গেছে।
০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
গগনের গানে বাদশা ও সাফা
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- 110
ট্যাগ :
জনপ্রিয়
















