০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে : মোজাম্মেল হক

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২৪ সালের মার্চে সারা দেশে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে।
শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই।

আ ক ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ bh

জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে : মোজাম্মেল হক

প্রকাশিত : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩