০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

এই দিবস থেকে আমরা প্রথমবার বুঝতে পেরেছিলাম আমরা আসলে বাঙালি: ড. মুহাম্মদ জাফর ইকবাল

বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আসলে এই দিবস থেকে আমরা প্রথমবার বুঝতে পেরেছিলাম যে আমরা বাঙালি। তখন নিশ্চই আমরা টের পেয়েছিলাম, আমরা যেহেতু বাঙ্গালী আদের নিজের একটি দেশে লাগবে। সেটা আগে হউক আর পরে হউক। কাজেই শুরুটা হয়েছিল শহীদ দিবস থেকে।

তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়েেন চড়াখোলা গ্রামের ৪ বীর মুক্তিযোদ্ধা স্মরণে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা স্মারকগ্রন্থ চড়াখোলা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এ অনুভূতির কথা ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল আরো বলেন, আমি মুক্তিযোদ্ধাদের প্রচন্ড শ্রদ্ধা করি। বলা যেতে পারে আমি যত লেখালেখি করেছি সেটা বাচ্চাদের জন্য হউক আর বড়দের জন্য হউক। সব কিছু লেখার ভেতরে আমি একটা একটু মুক্তিযোদ্ধের বিষয়টি নিয়ে এসেছি, শুধু জানানোর জন্য। কারণ মুক্তিযুদ্ধ আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন, বাঙালির সবচেয়ে বড় বীরত্ব এবং সবচেয়ে বড় আত্মত্যাগ।

এ সময় তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্যে করে বলেন, প্রচুর বই পড়তে হবে। কারণ বই পড়লে মানুষিক বিকাশ যতটা সহজে হয়, অন্যকোন মাধ্যমে তা সম্ভব নয়।

চড়াখোলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কমল ইউলিয়াম গমেজ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহা-ধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও-সিএসসি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আখতারউজ্জামান, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান, ইউপি সদস্য আবুবকর মিয়া বাক্কুসহ অনেকে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল চড়াখোলা গ্রামে বই মেলার উদ্বোধন করেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে বরখাস্ত

এই দিবস থেকে আমরা প্রথমবার বুঝতে পেরেছিলাম আমরা আসলে বাঙালি: ড. মুহাম্মদ জাফর ইকবাল

প্রকাশিত : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩