০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সদরঘাটে গ্রিনলাইন-সাব্বির-২ লঞ্চের সংঘর্ষ

রাজধানীর সদরঘাটে গ্রিনলাইন ও সাব্বির-২ লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নৌ পুলিশ জানিয়েছে, সংঘর্ষে গ্রিনলাইন লঞ্চের গ্লাস ভেঙে গেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো যাত্রীরা আহত কিংবা নদীতে পড়ার মতো দুর্ঘটনা ঘটেনি।

সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, বরিশাল রুটে চলাচলকারী গ্রিনলাইন সদরঘাট ছেড়ে যাচ্ছিল। অন্যদিকে চাঁদপুর থেকে সাব্বির-২ সদরঘাটে আসছিল। সকাল সোয়া ৮টার দিকে লঞ্চ দুটি সদরঘাটের কাছাকাছি আসতেই পাশাপাশি সাইটে সংঘর্ষ হয়। এতে গ্রিনলাইনের গ্লাস ভেঙে গেছে।

তিনি জানান, খবর পেয়েই নৌ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তবে কোনো যাত্রী আহত বা ক্ষতিগ্রস্ত হননি।

ট্যাগ :
জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না : মধুমিতা

সদরঘাটে গ্রিনলাইন-সাব্বির-২ লঞ্চের সংঘর্ষ

প্রকাশিত : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮