০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

পৌনে ২ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

১ লাখ ৭৩ হজার কোটি টাকা বরাদ্দ রেখে আগামী ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও স্বায়ত্বশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভার এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত এডিপিতে ১৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১২২৭টি, কারিগরি প্রকল্প ১১৭টি, জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্বশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি।

মোস্তফা কামাল বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের অর্জন, বাস্তবতা ও সক্ষমতা বিবেচনা করে এই এডিপির আকার ধরা হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বের অন্য দেশের চেয়ে ভালো অবস্থায় আছি।’

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

পৌনে ২ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

প্রকাশিত : ০৩:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮