শুরু হয়ে গিয়েছিল চূড়ান্ত ক্ষণগণনা। প্রথম দুই মিনিট কাউন্টডাউনও হলো। কিন্তু শেষ মিনিটে এসেই থমকে গেল সেকেন্ডের কাঁটা। রকেটের যাত্রা (স্টার্টআপ মোড) শুরু হওয়ার সময়েই তা বন্ধ হয়ে গেল। জানানো হলো, আপাতত উড়ছে না বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। তবে শনিবার একই সময় (ভোররাত ৩টা ৪৭ মিনিট) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার চেষ্টা করা হবে।
দুই দফা সময় পেছানোর পর শুক্রবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু তার ঠিক কয়েক সেকেন্ড আগে বন্ধ হয়ে যায় সময় গণনা। পরে স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এদিকে, দেশের এই ঐতিহাসিক মুহুর্ত দেখতে উন্মুখ হয়েছিলো জাতি। শেষ মুহুর্তে স্থগিতের এই সিদ্ধান্ত স্থিমিত করে দেয়। তবে আজ না হলে কাল হবে- এই আশা নিয়ে দেশের মহাকাশ জয়ের ইতিহাস দর্শনের অপেক্ষায় রয়েছে গোটা জাতি।















