০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শেষ রাতের গান নিয়ে সামজ

কন্ঠশিল্পী সামজ গত কয়েক বছর ধরে টানা হিট গান উপহার দিয়ে যাচ্ছেন। আসল নাম শাহরিয়ার আলম হলেও শ্রোতাদের কাছে তিনি পরিচিত সামজ ভাই নামে। ‘ঘুম ভালোবাসিরে’ দিয়ে যাত্রা শুরু। পরের গল্পটা শুধুই সাফল্যের। এক ডজনেরও বেশি গান পেরিয়েছে কোটি ভিউর মাইলফলক। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো লাখ ছুঁই ছুঁই করছে। অ্যালবামের যুগ শেষ হয়ে গেলেও ধারণাগত জায়গা থেকে এবার ‘শেষ রাতের গান’ শীর্ষক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন সামজ। এ অ্যালবামে গান থাকছে সর্বমোট ৬ টি। অ্যালবামের প্রথম গান ‘নিশাচর পাখি’ এরই মধ্যে সামজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। গানটির কথা লিখেছেন তাসমিম অহনা ও সুর করেছেন রেদোয়ান হৃদয়। গানটিতে সামজের সঙ্গে রেদোয়ার হৃদয়ও পারফর্ম করেছেন। এই অ্যালবাম প্রসঙ্গে সামজ বলেন, ‘একটি গান প্রকাশ পেয়েছে। আরো পাঁচটি গান পর্যায়ক্রমে প্রকাশ পাবে। সবক’টি গানই একটু ভিন্ন ধারার। শ্রোতারা সচরাচর আমার কন্ঠে যে ধরনের গান শোনেন, এই অ্যালবামের গানগুলো তেমন না। সবগুলো গান প্রকাশ শেষ হলে একত্রে অ্যালবামটি প্রকাশ পাবে।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

শেষ রাতের গান নিয়ে সামজ

প্রকাশিত : ০৭:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩