০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

‘দরিদ্রদের উন্নতিতে যাকাতকে বিপ্লবের আওতায় আনতে হবে’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তুফা কামাল বলেছেন, যাকাতের মাধ্যমে দারিদ্র্য জনগোষ্ঠীকে খুব সহজেই উন্নতির ধারায় আনা সম্ভব। তাই যাকাতকে বিপ্লবের আওতায় আনতেই হবে। আজ শুক্রবার গুলশানের শ্যুটিং ক্লাবে ৬ষ্ঠ যাকাত মেলা ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মুসল্লিদের এ বিষয়ে অনুপ্রাণিত করার কাজটি সম্পাদন করতে হবে। এক্ষেত্রে ধর্মীয় নেতারা অবদান রাখতে পারেন। কারণ তাদের কথা মানুষ শোনে ও মানে।

মন্ত্রী বলেন, যাকাতের কথা বলা মানে ইবাদতে অংশগ্রহণ করা। যারা ধনী তাদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। কোরআন-হাদিসে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এখন শুধু আমাদের প্রচারণা বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তফা জামান আব্বাসী, ইসলামী ব্যাংক’স কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, সিজেডএম’র সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন, সভাপতি নিয়াজ রহিমসহ প্রমুখ।

ট্যাগ :

জমকালো আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬

‘দরিদ্রদের উন্নতিতে যাকাতকে বিপ্লবের আওতায় আনতে হবে’

প্রকাশিত : ০৮:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮