০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ফের হাসপাতালে ভর্তি অভিনেত্রী নাদিয়া

চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মাস দুয়েক না পেরোতেই ফের হাসপাতালে ভর্তি হতে হলো তাকে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভারতের চেন্নাই থেকে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট থেকে বুঝা যাচ্ছে, তিনি চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি আছেন।

নাদিয়া লিখেছেন, ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে তার অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো নাদিয়াকে। হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া জানিয়েছিলেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ফের হাসপাতালে ভর্তি অভিনেত্রী নাদিয়া

প্রকাশিত : ০৯:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩