০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

তাসনিয়া ফারিণ ব্যাংককের হাসপাতালে ভর্তি 

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিক অসুস্থ হওয়ায় সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়েছে বলে বলে জানান এই অভিনেত্রী নিজেই। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে লেখেন, ‌জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

জানা গেছে, ফারিণের নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।

সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান তাসনিয়া ফারিণ।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

তাসনিয়া ফারিণ ব্যাংককের হাসপাতালে ভর্তি 

প্রকাশিত : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩