১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের স্বর্ণালী দিনগুলি’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.ক.ম. মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; এবং শাহীন সামাদ, শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
রুপা চক্রবর্তী’র সঞ্চালনায় অতিথিগণ এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন।
‘মুক্তিযুদ্ধের স্বর্ণালী দিনগুলি’ বাংলাভিশনে প্রচার হবে আজ (২৬ মার্চ, রবিবার) বেলা ১টা ৩০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

























