০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পুত্র সন্তানের মা হলেন মাহি

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার, ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় স্বামী-সন্তানসহ ছবি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ তার সেই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

সন্তানের নাম প্রসঙ্গে নায়িকা আগেই জানিয়েছিলেন, ‘আমার মেয়ে হলে নাম রাখব ফারিশতা। ছেলে হলে, এখনও ঠিক করিনি।’ আর তাই এখনও নবজাতকের নাম জানা যায়নি। এ জন্য মাহির অনুরাগীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

পুত্র সন্তানের মা হলেন মাহি

প্রকাশিত : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩