০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নতুন আঙ্গিকে ৩০ বছর পর, ‘প্রেমের সমাধি’

‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’-গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর। ১৯৯৬ সালের ‘প্রেমের সমাধি’ সিনেমার টাইটেল গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আর সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ ভাইরাল হওয়ার পর ফের চর্চায় আসে গানটি।

সেই রেশ ধরে এবার নতুন আঙ্গিকে এলো ‘প্রেমের সমাধি’। গানটির মূল কোরাস একই রেখে নতুন একটি গান বানানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’। বৃহস্পতিবার বিকালে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

নতুন আঙ্গিকের গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর গেয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

মূল ‘প্রেমের সমাধি’ গানটির রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু, এর সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। গানের দৃশ্যে অভিনয় করেছেন বাপ্পারাজ ও শাবনাজ।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কালজয়ী গানটিকে নতুন প্রজন্মের সামনে ভিন্ন আঙ্গিকে নিয়ে আসার জন্যই তারা এ উদ্যোগ নিয়েছেন।

_Rakib_

ট্যাগ :
জনপ্রিয়

‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’ মেহজাবীনকে দেখে বলছেন ভক্তরা

নতুন আঙ্গিকে ৩০ বছর পর, ‘প্রেমের সমাধি’

প্রকাশিত : ০১:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬