১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আমার সঙ্গে অন্যায় হচ্ছে: জায়েদ খান

জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। আর চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতে সিদ্ধান্ত আসছে আগামীকাল রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির একাধিক সূত্র।

এ ছাড়া সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে জায়েদ খানের বিরুদ্ধে।

এসব বিষয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিল্পী সমিতি আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কারণ ছিল- কেন আমি নিপুণ আক্তার বিষয়ে কথা বলেছি। আমি সংগঠনবিরোধী এমন কোনো কাজ করিনি যে, আমার সদস্যপদ বাতিল করা হবে। এটা আমার সঙ্গে অন্যায় হচ্ছে।’

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, আপনি নোটিশ পেয়ে কোনো উত্তর দেননি। এর কারণ কী? উত্তরে এই চিত্রনায়ক বলেন, ‘এই নোটিশ আমাকে দেওয়া হয়েছিল যখন ছবির কাজে মুম্বাই গিয়েছিলাম। শিল্পী সমিতি ইচ্ছে করে এই নোটিশ তখন দিয়েছে। যাতে করে উত্তর দিতে না পারি। পুরোটাই পরিকল্পিত।’

এদিকে, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতির চিঠিতে বলা হয়েছে, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আমার সঙ্গে অন্যায় হচ্ছে: জায়েদ খান

প্রকাশিত : ০৪:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩