১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাগদান হল সংগীতশিল্পী ঐশীর

বাগদান হল জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রোববার (২ এপ্রিল) রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ‘ওদের পরিচয় দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরে আনুষ্ঠানিকতাগুলো পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

ঐশীর হবু বর নাম আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। অন্যদিকে ঐশী এমবিবিএস পাশ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউর মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বাগদান হল সংগীতশিল্পী ঐশীর

প্রকাশিত : ০৯:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩