১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

এবার বর খুঁজছেন স্বস্তিকা!

টলিউডে জনপ্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায় সবসময় আলোচনা সমালোচনায় শীর্ষে। এবার শুরু করলেন নতুন অভিযান। যা এই এপ্রিলেই শুরু হবে। ‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার বর খুঁজবেন। ‘হইচই’ এর এক ওয়েব সিরিজে সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে।

স্বস্তিকা জানালেন, ‘নিখোঁজ থ্রিলার ধর্মী একটি সিরিজ। এখানে আমার বিপরীতে কেউ নেই। আমার জন্য তো বর এমনিতেও পাওয়া যায় না। এবারও বর খুঁজে পাওয়া যাবে না। এই নিয়ে শুরু হবে তর্ক।’

অয়ন চক্রবর্তীর পরিচালনায় আগামী সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেত্রী। ডিভোর্সী সিঙ্গেল মায়ের চরিত্রেই অভিনয় করছেন স্বস্তিকা। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টোটা রায়চৌধুরী, পরাণ বন্দোপাধ্যায়।

‘হইচই’ তে স্বস্তিকার সিরিজ মানেই হিট। দুপুর ঠাকুরপো, মোহমায়া তারই প্রমান।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘শিবপুর’-এর প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন টলিউডের এই অভিনেত্রী। দীর্ঘ এক মাস ধরে ই-মেইলে তাকে হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেছেন। গত ২১ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন স্বস্তিকা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

এবার বর খুঁজছেন স্বস্তিকা!

প্রকাশিত : ০১:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩