০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ঈদে অনুরূপ আইচের টেলিফিল্ম ও গানের সমাহার

এই রমজানে গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা সাতটি ইসলামি গান প্রকাশ পেতে যাচ্ছে। গানগুলো গেয়েছেন- এফ এ সুমন, মুহিন খান, খালেদ মুন্না, অভি, পংকজ ও প্রীতম। নতুন আরও কিছু ইসলামি গানের রেকর্ড চলছে।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গত চার বছর ধরে সারাবছর ইসলামি গান প্রকাশ করার নিয়তে কাজ করছি। তারই ধারাবাহিকতায় রমজানে আমার এ কয়টি হামদ ও নাত প্রকাশ পাবে। আশাকরি, এগুলো ভালো সবার হৃদয়ে প্রশান্তি এনে দেবে।

ইসলামি গানের পাশাপাশি ঈদ উপলক্ষে এই লেখকের আরও ৫টি গান প্রকাশ পাবে। গানগুলো গেয়েছেন সৈয়দ আশিকুর রহমান, খালেদ মুন্না, খন্দকার বাপ্পি, এস রুহুল ও সোহাগ খান। রোমান্টিক, বিরহ ও ফোক ঘরনার গানগুলোর নির্মান কাজ চলছে। হিসেব করলে এক ডজনের বেশি অনুরূপ আইচের গান প্রকাশ পাবে ঈদে।

অন্যদিকে ড্যান্সার নিলয় খান সাগরের নাচের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে ‘প্রেমের গেন্দাফুল’ নামের একটা মজার গান। এই গানটি লেখার পাশাপাশি সুর করেছেন অনুরূপ আইচ। তার লেখা ‘মেয়ে’ শিরোনামের টেলিফিল্ম প্রচার হবে এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। এর মাধ্যমে বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী রিচি সোলায়মান। এতে আরও অভিনয় করেছে করভী মিজান, জাহিদ হোসেন শোভন, বাপ্পী আশরাফ, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

লালমনিরহাটে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ফুটো হয়ে গেছে টিনের চাল

ঈদে অনুরূপ আইচের টেলিফিল্ম ও গানের সমাহার

প্রকাশিত : ০৫:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩