০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘কোটা বাতিলের প্রজ্ঞাপনের সারসংক্ষেপ জমা দেয়া হয়েছে’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা বাতিলের প্রজ্ঞাপনের সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারী কোটার বিষয়ে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

তিনি আরো বলেন, তবে আমি এখনো কোনো কাগজপত্র পাইনি। হয়তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো। অবিলম্বে এই প্রজ্ঞাপন জারি কার্যকর করা হবে।

এদিকে, কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে সোমবার থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

‘কোটা বাতিলের প্রজ্ঞাপনের সারসংক্ষেপ জমা দেয়া হয়েছে’

প্রকাশিত : ০২:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮