০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রেমিকারা আমাকে ধ্বংস করেছে : সালমান

বলিউডের ব্যাচেলর সালমান খান একাধিক সম্পর্কে জড়ালেও, কারও সঙ্গেই ঘর বাঁধার সৌভাগ্য হয়নি। অভিনেতার সময়ের অনেকেই দাম্পত্যজীবনে পা রাখলেও, তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। প্রেমিকারা ভালোবাসতে এসে অভিনেতাকে ধ্বংস করেছেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন সালমান।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর এই সিনেমার প্রচারণায় কাপিল শর্মা শোতে হাজির হয়ে এমন কথা বলেন তিনি।

সালমান বলেন, প্রেমিকারা আমাকে নষ্ট করেছে। তারা আমার জীবনে ভালোবাসতে এসে আমাকে ধ্বংস করেছে। প্রেমিকারা প্রথমে জান বলে ভালোবাসা দেখায়। তারপর পুরুষদের ধ্বংস করে দেয়। কিছু দিন সম্পর্কে থাকার পর তাদের ভালোবাসা শেষ হয়ে যায়। পরে আবার অন্য কারও জীবনে গিয়ে তার জীবন ওষ্ঠাগত করে দেয়।

সালমানের এমন বক্তব্যে নারীদের অবমাননা করা হয়েছে বলে অনেকেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কেউ বা আবার সালমানের বক্তব্যকে সমর্থন করেছেন জোরালো সমর্থন জানিয়েছেন।

ওই শোর প্রমোতে এক নেটিজেন লিখেছেন, নারীর যত্ন কীভাবে নিতে হয়, সেটা পুরুষদেরকে জানতে হয়। তা না হলে ভালোবাসা অত্যাচার হয়ে ওঠে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

প্রেমিকারা আমাকে ধ্বংস করেছে : সালমান

প্রকাশিত : ১২:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩