০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন অধ্যায়ের সূচনা

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সরকারের মূল লক্ষ্য দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। সম্প্রতি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা করেছে। আজ সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে সফররত চীনা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে স্পিকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ ও বৈষম্যমুক্ত তথা জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। এরই ধারাবাহিকতায় তার কন্যা শেখ হাসিনাও নানা উদ্যোগ নিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। ‍

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে নতুন অধ্যায়ের সূচনা

প্রকাশিত : ০৯:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮