০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

‘জাতীয় নির্বাচনেও জয়ের আশা হারিয়ে ফেলেছে বিএনপি’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের ভোট কমে গেছে। আগামী জাতীয় নির্বাচনে জয় লাভের আশা হারিয়ে ফেলেছে তারা। তাই জাতীয় নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখতে হবে। তাদের জনগণের ওপর ভরসা নেই।

আজ শুক্রবার দুপুরে আইইবি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলেন-২০১৮ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওয়াদুল কাদের বলেন, বর্তমান সরকারের আমলে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন। আদালতে সরকারের হস্তক্ষেপ নেই বলেই উচ্চ আদালতও খালেদা জিয়াকে জামিন দিয়েছেন।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন মাইনরিটিদের অনেক নির্যাতন-নিপীড়ন করেছে। এটা ছিলো তাদের কেন্দ্রীয় সরকারের পলিসি।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বিকল্প পাকিস্তানের দোসররা। আমাদের বিকল্প যদি ভাবেন তবে আপনাদের ভুল হবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

‘জাতীয় নির্বাচনেও জয়ের আশা হারিয়ে ফেলেছে বিএনপি’

প্রকাশিত : ০৭:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮