গোলন্দাজ-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’২২ পেলেন খ্যাতিমান কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলন। গতকাল (১০ জুন) চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক, কবি মুহম্মদ নূরুল হুদা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য প্রয়াত সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ স্মরণে ২০২১ সাল থেকে এই পুরস্কার প্রবর্তিত হয়েছে।
০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
গোলন্দাজ-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’২২ পেলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- 112
ট্যাগ :
জনপ্রিয়

























