বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটেনি এখনও। এমন আবহে বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় এই অভিনেতা। মুম্বাইয়ে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পশ্চিম মুম্বাইয়ের খার এলাকায় ফ্ল্যাটটি ৯ কোটি রুপিতে বিক্রি করেছেন অভিনেতা। তবে গুলিকাণ্ডের সঙ্গে এই সম্পত্তি বিক্রির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।
রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের শেয়ার করা নথি অনুযায়ী, খার পশ্চিমের রুস্তমজী প্যারামাউন্ট আবাসন প্রকল্পের নবম তলায় রয়েছে ফ্ল্যাটটি।
গত ২২ অক্টোবর এর বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়। ২০১৮ সালে ডেভেলপার কিস্টোন রিয়েলটরস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৭ কোটি ৬১ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন টাইগার। এবার সেটি বিক্রি করলেন ৯ কোটি রুপিতে।
এদিকে, টাইগারের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিতে টাইগার অক্ষত থাকলেও আহত হয়েছেন তার গাড়িচালক ও কাছাকাছি থাকা একটি অটোরিকশার চালক। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ডিএস./
























