০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ওলামা, মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আলেম-ওলেমা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্য, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন।

ইফতারের পূর্বে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মল হক, উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন শিশু সদনের এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীগণ ইফতার পার্টিতে যোগ দেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

ওলামা, মুক্তিযোদ্ধা ও এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

প্রকাশিত : ১০:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮