০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কক্ষপথে পৌঁছেছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • 173

মহাকাশে কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০দিন পর স্যাটেলাইটটি তার নিজ কক্ষপথে পৌঁছাল। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। সাধারণত স্থিতিশীল হতে ১২ দিন সময় নেয়। আমরা আশা করছি দুই-চারদিনের মধ্যে এটি স্থিতাবস্থায় থাকবে।’

এদিকে সূত্র আরও জানায়, আগামীকাল মঙ্গলাবার থেকে রাঙ্গামাটির বেতবুনিয়ায় স্থাপিত গ্রাউন্ড স্টেশনে শুরু হবে বঙ্গবন্ধু-১ এর সঙ্গে সংযোগ স্থাপনের ‘আইওটি’ (অবকাঠামোর সঙ্গে ডিভাইসের সংযোগ) কাজ। মূলত বেতবুনিয়ার অবস্থানগত সুবিধা কাজে লাগাতেই বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে ‘আইওটি’ পরীক্ষা শুরু হবে, যা শুরু থেকেই জাগো নিউজের খবরে প্রকাশ করা হয়।

অন্যদিকে আগামী তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

কক্ষপথে পৌঁছেছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

প্রকাশিত : ১১:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮