কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বসতবাড়ি সংলগ্ন মেসার্স আয়নাল এন্ড ট্রেডার্স, মধ্য বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া জ্বালানি তেলের ব্যবসা করে আসছে। আয়নাল এন্ড ট্রেডার্স এর লাইসেন্স অনুযায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের স্থান ভেড়ামারা ওজোপাডিকো (আর ই) অফিসের দক্ষিণ পাশে। লাইসেন্স এর নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাইরে যাওয়া যাবে না, লোড-আনলোড, ক্রয়-বিক্রয় করা যাবে না এমনটাই আইনে আছে। এবং প্রত্যেকটা লাইসেন্স এর সাথে লে-আউট প্লান দেওয়া থাকে সে কতটুকু এলাকা নিয়ে ব্যবসা করতে পারবে। অথচ আয়নাল এন্ড ট্রেডার্স উনি তার নির্দিষ্ট স্থান থেকে অনেক দূরত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের অফিসের সামনে মো: খাইরুল ইসলামের বইয়ের গলিতে বসত বাড়ি ঘেঁষে নতুন ভাবে অনৈতিক ভাবে বিস্ফোরক দ্রব্যে জ্বালানি তেলের ব্যবসা পরিচালনা করছেন। আয়নাল এন্ড ট্রেডার্স এর কারণে বিস্ফোরণ ঘটলে ব্যাপক জানমালের ক্ষতির সাধন হতে পারে বলে আশংকা করছেন এলাকায় বসবাসরত এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি জনস্বার্থে আবাসিক এলাকায় বিস্ফোরক দ্রব্যের মালামালের গুদাম সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন।
বিজনেস বাংলাদেশ/ bh




















