০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজৈরে ভুয়া ডেন্টিস্টকে ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরের রাজৈরে শহর আলী (৪৫) নামে এক ভুয়া ডেন্টাল ডাক্তারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ অভিযান চালানো হয়। শহর আলী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের সরবান শেখের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শহর আলী কোন রকমে কাজ শিখে দীর্ঘদিন যাবৎ দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার অভিযান পরিচালনা করে শহর আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা আক্তার জানান, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

রাজৈরে ভুয়া ডেন্টিস্টকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩