০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগর উপজেলায় রোপা আমনের চাষাবাদ বাড়ছে

বৃষ্টি নিভর আমন ধান, এদেশের কৃষিতে খুবই জনপ্রিয় চাষাবাদ। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রোপা আমন চাষাবাদের শুরুতে সপ্তাহ ব্যাপী বৃষ্টি নবীনগরের কৃষকদের জন্য দারুণ আশীর্বাদ হিসেবে উপস্থিত হয়েছে।

সাধারণত রোপা আমন ধানের চাষাবাদের ক্ষেত্রে সঠিক সময়ে রোপণ না করা গেলে ফলনে প্রভাব পরে, সেজন্য গত কয়েক বছর ধরেই সঠিক সময়ে অনেক ইউনিয়নে সম্পূরক সেচের মাধ্যমে রোপা আমন লাগানো হতো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে রোপা আমন চাষাবাদের লক্ষ্য মাত্রা ৬২৪০ হেক্টর নির্ধারিত হলেও সেটি ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে নবীনগর উপজেলায় ৪২৫০ হেক্টর জমিতে রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, এই সপ্তাহে রোপণ হবে আরো ২০০০ হেক্টরের অধিক জমি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে রোপা আমনের রোপণের সময় সপ্তাহব্যাপী বৃষ্টি কৃষকদের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে। সঠিক সময়ে এবং সঠিক বয়সের চারা রোপণ করতে উপজেলার প্রতিটি বন্টকে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

উপজেলা কৃষি অফিস চলতি মৌসুমে অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে এবং নতুন জাত সপ্রসারণ করতে ১ হাজার জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, বীজ সহায়তা এবং প্রদর্শনী বাস্তবায়ন করছে। চলতি মৌসুমে ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ব্রিধান ৯৫, বিনা ধান ০৭ এবং বিনা ধান ১৭ আবাদের জন্য কৃষকদের পরামর্শ এবং বীজ সরবরাহ করতে মৌসুমের শুরু থেকেই নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

নবীনগর উপজেলায় রোপা আমনের চাষাবাদ বাড়ছে

প্রকাশিত : ০১:১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩