০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইল ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু, আক্রান্ত ২২

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার আরও ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

নিহত ওই নারীর নাম রোজিনা আক্তার (৩৩)। দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগির সংখ্যা এক হাজার ৪৬৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এপযন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, নাগরপুরে ছয় জন, মধুপুরে চার জন, মির্জাপুরে দুই জন রয়েছেন।

তিনি আরও জানান, রোজিনা আক্তার বৃহস্পতিবার (২৪ আগষ্ট) আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২৫ আগষ্ট) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত জেলায় মোট পাঁচ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইল ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু, আক্রান্ত ২২

প্রকাশিত : ০৩:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩