০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তুষ্ট রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২৮ আগস্ট) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তুষ্ট রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩