মানুষ মানুষের জন্য–সেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবতা বলেছেন,চুয়াডাঙ্গার কৃতি সন্তান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ জনবহুল লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন। গত ৯ আগষ্ট ২০২২ ইং লালবাগ বিভাগে যোগদান করেন মোঃ জাফর হোসেন । ঐতিহ্যবাহী পুরান ঢাকার ৬ টি থানা নিয়ে গঠিত ডিএমপি লালবাগ বিভাগে যোগদানের পর থেকে নিজের সর্বোচ্চ শ্রম মেধা পরিশ্রম দিয়ে লালবাগ বিভাগ জোন এলাকাধীন মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনি পরামর্শ সহযোগিতা দিয়ে আসছেন ডিসি মোঃ জাফর হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ ও দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন ও বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতিমালা ঘোষনা দেওয়ার পর থেকে লালবাগ জোন এলাকায় সন্ত্রাস,চাঁদাবাজ,ইভটিজার,মাদক সেবন,মাদক বিক্রিসহ অসৎ উপায় অবলম্বন কারীদের এক আতংকের নাম হলেন ডিসি মোঃ জাফর হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা জাফর হোসেন বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা।তিনি এর আগে ডিএমপির প্রসিকিউশন বিভাগে সফলতার সহিত ডিসির দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন,বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা সুনামের খাতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। পুলিশ যে জনগণের বন্ধু,আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা অনেকে ভুলে যায়।তবে পুলিশ বিভাগে রয়েছে হাজারো মানবিক ডাইনামিক সৎ অফিসার।
তিনি আরো বলেন,মানব সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে একজন নির্যাতিত নিপিড়িত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে প্রতি নিয়ত কাজ করছি।আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশ্যে-আপনারা পুলিশ কে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু।পুলিশ জনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধুহিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়।
সর্বপরি তিনি বলেন বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।
বিজনেস বাংলাদেশ/একে
























